Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দু’আমলেই সন্ত্রাসী হামলার শিকার শার্শার তনিমা ফিলিং স্টেশন

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শার্শার কাগজপুকুর এলাকায় অবস্থিত তনিমা ফিলিং স্টেশনে ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ আগস্ট সকাল ও সন্ধ্যায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে।

এসময় বলা হয়, তনিমা ফিলিং স্টেশনের মালিক ‘আওয়ামী লীগের দালাল।’ অথচ, ২০১৭ সালেও এ ফিলিং স্টেশনে হামলা চালানো হয়। সে সময় বলা হয়েছিলো, ‘এরা বিএনপি-জামাতের দালাল।’ দু’আমলেই হামলার শিকার তনিমা ফিলিং সম্পর্কে স্থানীয়রা বলছেন, এই পরিবারটি নিরীহ প্রকৃতির।

তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এজন্যই জমিজমার একটি মামলা পূঁজি করে এ ফিলিং স্টেশনটি প্রভাবশালীরা দখল নিতে চায়। সর্বশেষ হামলার ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতা জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, এদিন সকাল ১১ টার দিকে তনিমা ফিলিং স্টেশনের ভিতর প্রবেশ করে সোহরাব নামে একজনের নেতৃত্বে সন্ত্রাসীরা সাইনবোর্ড ভাংচুর, প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলপত্র নিয়ে যায়।

ফিলিং স্টেশনের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সিসিটিভি ভাংচুর করে তাদের লুটপাট ও ভাংচুরের ঘটনা প্রমাণ থাকায় সিসিটিভির হার্ডডিস্ক পর্যন্ত নিয়ে পাম্প বন্ধ করে চলে যায় সন্ত্রাসীরা। এরপর ফের সন্ধ্যায় সন্ত্রাসীরা এসে ভাংচুর ও লুটপাট কর্মকান্ড শুরু করে।

এসময় তনিমা ফিলিং স্টেশনের মালিক মৃত গোলাম কিবরিয়ার দুই ছেলে ফাহমিদ কিবরিয়া ও ফারদিন কিবরিয়াকে হুমকি দিয়ে পাম্পে আগুন জ্বালিয়ে দিতে চায়।

এর আগে ২০১৭ সালেও একবার তনিমা ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিলো। তখন আওয়ামী লীগ নেতা সোহরাব চেয়ারম্যানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী এসে ভাংচুর ও লুটপাট করে পাম্পে তালা লাগিয়ে দিয়ে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.