Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই ঈগলে ডুবে গেছে হেভিওয়েট প্রতিমন্ত্রী-এমপির নৌকা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরের ছয়টি আসনের চারটিতেই বিজয়ী হয়েছেন চার নতুন মুখ। তার মধ্যে দুই জন নৌকা প্রতীকে এবং দুই জন স্বতন্ত্র প্রার্থী। এই দুই জনের প্রতীক ছিল ঈগল। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর দুই ঈগল জলে ডুবিয়ে দিয়েছে হেভিওয়েট প্রতিমন্ত্রী এবং এমপির নৌকা।
এছাড়া যশোর-১ আসনে শেখ আফিল উদ্দিন চতুর্থবারের মতো এবং যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীকে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন।
রোববার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত নির্বাচনি বুথ থেকে এই ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
ঘোষিত ফল অনুযায়ী, যশোর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পেয়েছেন এক লাখ ৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। অবশ্য ভোট চলাকালে ৫৫টি কেন্দ্র দখল, কর্মীদের মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন এই স্বতন্ত্র প্রার্থী।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নতুন এসেই বাজিমাত করেছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে হারিয়েছেন। তৌহিদুজ্জামান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ নেতা তোফায়েল আহমেদের জামাতা। তিনি পেয়েছেন এক লাখ ছয় হাজার ৩৫৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মনিরুল ইসলাম মনির পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।
যশোর-৩ (সদর) আসনে আবারও বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ। এ নিয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। কাজী নাবিল আহমেদ পেয়েছেন এক লাখ ২১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে নতুন প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গত তিনবারের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় এবার মনোনয়ন বঞ্চিত হন। দলীয় প্রার্থী এনামুল হক বাবুল আইনগত নানা জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত টিকে যান। এরপর রণজিৎ কুমার রায় প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনি পরিবেশ নেই অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল।
এই আসনে নৌকা প্রতীকে এনামুল হক পেয়েছেন এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট। রণজিৎ কুমার রায় পেয়েছেন ৫৮৬ এবং সুকৃতি মণ্ডল পেয়েছেন ৪২৩ ভোট।
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তিনবারের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য হেরে গেছেন। এই আসনের নতুন প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইয়াকুব আলীর কাছে হেরেছেন তিনি। ইয়াকুব আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট।
যশোর-৬ (কেশবপুর) আসনে সচচেয়ে বড় চমক দেখিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য খন্দকার আজিজুল ইসলাম। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি শাহীন চাকলাদারকে পরাজিত করেছেন। ঈগল প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট। শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.