বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলায় পলাতক আসামি মেহেদী হাসানকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেলগামী দুই তরুণ ও তরুণীকে আটকে মারধর, নগদ টাকা ছিনতাই এবং পালাক্রমে ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও সহযোগী মেহেদী হাসান। পরের দিন রোববার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীর বাড়ি থেকে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে। পরে এদের মধ্যে ২১ বছর বয়সি এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।
ওই দিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেফতার করে পুলিশ। শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। তিনি ফকিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। সোমবার বিকেলে শাকিলকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি প্রদান করে উপজেলা ছাত্রলীগ।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলায় পলাতক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !