Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিল আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
চলতি বছরের শেষ শুক্রবারে আইডিয়া ফ্রাইডে মিল উদযাপনের মধ্য দিয়ে দুই শতাধিক মানুষের মুখে খাবার তুলে দিলো আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। যশোর শহরের খড়কী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবি সংগঠন ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থার’ সাপ্তাহিক একটি প্রকল্প ‘আইডিয়া ফ্রাইডে মিল’।
এই প্রকল্পের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতি শুক্রবার পবিত্র জুমআর পর নিজেদের রান্না করা পোলাও-মাংস রাস্তায় থাকা অভাবি-অনাহারি মানুষদের কাছে পৌঁছে দেয়। আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের শিক্ষক হামিদুল হকের পরিকল্পনায় ২০২১ সালের ২২ অক্টোবর আইডিয়া ফ্রাইডে মিলের যাত্রা শুরু হয়।
তিনি বলেন, মাত্র এক হাজার টাকায় ১০ জন সুবিধাবঞ্চিতের কাছে ভালো মানের খাবার পৌঁছে দিয়েছিল আমাদের কর্মীরা। এর মূল লক্ষ্য ছিলো যে সকল মানুষের কোনদিন হয়তো পোলাও-মাংস-ডিম খাওয়ার মতো সাধ্য হবে না, তাদের কাছে প্রতি শুক্রবার শিক্ষার্থীরা নিজেদের হাতে রান্না করা ভালো খাবার দিয়ে আসবে। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আইডিয়ার আরো একটি প্রতিষ্ঠান আইডিয়া পিঠা পার্কের আয়ের ৩৫ শতাংশ লভ্যাংশের মাধ্যমে মূলত সাপ্তাহিক এই প্রকল্পটি চলমান থাকে। তবে এছাড়াও নানান সুহৃদ মহল এই মহৎ উদ্যোগে সাড়া দেন বিভিন্ন সময়ে। কখনো মৃত্যুবার্ষিকী, কখনো জন্মদিন উদযাপন, কখনো বা ভালো কাজের উৎসাহ হিসেবে কোন সপ্তাহের ফ্রাইডে মিলের দায়িত্ব নেন কোন সুহৃদ। এভাবে আইডিয়া ফ্রাইডে মিল একাধারে ১১৫ টি সপ্তাহ পার করেছে, যা ২০২৩ এর শেষ শুক্রবারে ১১৬ তম সপ্তাহ পার করলো। আইডিয়া ফ্রাইডে মিলের উপকারভোগী কখনো রাস্তার ভিক্ষুক থেকে, রিকশাচালক, শ্রমজীবী অথবা গৃহপরিচারিকা হয়ে থাকেন; কখনো বা এতিমখানার শিশু অথবা বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধ মানুষ। এভাবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শিক্ষার্থী দের ব্যতিক্রমী এই স্বেচ্ছাসেবা।
২০২৩ সালের শেষ শুক্রবারে এই বছরের শেষ ফ্রাইডে মিল উদযাপনে গণমাধ্যমকর্মীসহ সুহৃদ মহল উপস্থিত ছিলেন; যাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন ও ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, বর্তমান সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.