Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
  • যশোরে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার
  • যশোরে মাদক ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • যশোরে মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ইফতার
  • যশোরে আলোর সন্ধানের ঈদ উপহার বিতরণ
  • রামপাল ট্রাজেডি : দুই গ্রামে চিরনিদ্রায় নবদম্পতি
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগ আইডিয়া ফ্রাইডে মিল এর ২৩১তম সপ্তাহ উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে ইফতার আয়োজন করা হয়। শুক্রবার সংগঠনের প্রঙ্গনে আয়োজিত এই ইফতারে দুই শতাধিক শ্রমজীবী মানুষ অতিথি হিসেবে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার ভৈরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক ইত্তেফাকের যশোর প্রতিনিধি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, জাগো নিউজ’র হাবিবুর রহমান মিলন, দৈনিক বণিক বার্তার যশোর প্রতিনিধি আব্দুল কাদের, ডিবিসি টেলিভিশনের যশোর প্রতিনিধি সাকিরুল কবির রিটন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের যশোর প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেল, চ্যানেল ওয়ানের যশোর প্রতিনিধি ইন্দ্রজিৎ, দৈনিক রানারের প্রণব দাস। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক বলেন, ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারে। প্রায় ২৩১ সপ্তাহ আগে মাত্র এক হাজার টাকা দিয়ে শিক্ষার্থীরা এই কার্যক্রম শুরু করেছিল। কোনো পুঁজি বা সঞ্চয় ছাড়াই আত্মবিশ্বাস ও নিষ্ঠা নিয়ে তারা কাজটি চালিয়ে যাচ্ছে। রমজান মাসে শ্রমজীবী মানুষের সঙ্গে ইফতার করার মাধ্যমে শিক্ষার্থীরা মানুষের সঙ্গে একাত্ম হওয়ার শিক্ষা পায় বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আইডিয়া ফ্রাইডে মিলের ইফতার আয়োজনের সমন্বয়ক তানজিয়া জাহান বলেন, স্বেচ্ছাসেবকদের কাছে শুক্রবার একটি বিশেষ দিন। রমজান মাসে এই আনন্দ আরও বেড়ে যায় যখন অভাবী মানুষের কাছে ইফতারের খাবার পৌঁছে দেয়া যায়। অনেক শুভানুধ্যায়ীও বিভিন্ন উপলক্ষে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন।

ইফতারে অংশ নেয়া কুদ্দুস হোসেন নামের এক মুদি দোকানদার বলেন, সাধারণত তিনি দোকানেই সামান্য খাবার দিয়ে ইফতার করেন। তবে এ আয়োজনের মাধ্যমে তৃপ্তি ও সম্মানের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়েছেন।
আরেক অতিথি দর্জি ইমন জানান, এবার ইফতারের আমন্ত্রণ পেয়ে পেটভরে খেতে পেরে তিনি আনন্দিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার

মার্চ ১৩, ২০২৬

যশোরে মাদক ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

মার্চ ১৩, ২০২৬

যশোরে মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ইফতার

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.