Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্গাপূজাকে সামনে রেখে যশোরে বিপুল পরিমাণ পটকা মজুদ

banglarbhoreBy banglarbhoreOctober 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দুর্গাপূজায় পটকা ও আতশবাজির ব্যবহার নিষিদ্ধ হলেও যশোর শহরের বড়বাজারে ভারতীয় মার্কেট বলে খ্যাত হাটচান্নিতে বিপুল পরিমাণ পটকা মজুদের অভিযোগ উঠেছে।

জানা গেছে, বড়বাজার এলাকার হাটচান্নির অঞ্জন সাহা ও শিহাব সেলিম মিম আরজুর নেতৃত্বে প্রায় অর্ধশত চোরাকারবারি ও ব্যবসায়ীদের একটি সিণ্ডিকেট দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলাবাহিনীর নাকের ডগায় পকা বাজির মজুদ ও বিক্রি করে চলেছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তা বেড়েছে কয়েক গুণ।

গোহাটা রোড, হাটচাঁদনী মার্কেট ও বড় বাজার এলাকার ওই সিণ্ডিকেটে সেলিম, মিম, আরজু, সাকিব, তন্ময় ইসলাম মিম, আমির, খোকন, কালু, আবু তালেব, সরদার, ছাত্তার, মিন্টু, শহিদুল, মহিউদ্দিন, জয়নাল, ইকমল, জাফর মাস্টারসহ আয়ো বেশ কয়েকজন মিলে চালায় এ সিণ্ডিকেট। এসব চোরারকারবারিরা মূলত ভারতীয় কসমেটিক্স, চকলেট ও পটকা অবৈধভাবে নিয়ে এসে ব্যবসা করে।

অভিযোগ রুয়েছে জনৈক টুটুল পুলিশের সোর্স পরিচয়ে প্রশাসনকে ম্যানেজ করে থাকে। চাঁচড়া রায়পাড়া এলাকার সেলিম সিন্ডিকেট শহরের স্টেশন এলাকায় মাল রেখে ব্যবসা করে। মিম মাল এনে মজুদ করে বারান্দিপাড়া কদমতলা এলাকায়।

আরজু তার বকচরের ডেরায় মাল রেখে অর্ডার অনুযায়ী সরবরাহ করে। তালবাড়িয়া স্টোরের আবু তালেবের বিরুদ্ধেও রয়েছে পটকাবাজি বিক্রির অভিযোগ। যশোরের চৌগাছার মাসিলা, পুড়াপাড়া, শাহজাদপুর, শার্শা, বেনাপোলের শালকোনা, গাতীপাড়া, পুটখালী, সাদীপুর, বড়আঁচড়া, ছোটআঁচড়া ও সাতক্ষীরার কয়েকটি সীমান্ত দিয়ে এসব সিণ্ডিকেটের মালামাল আনা নেয়া করে। আর এসব মালামাল বিভিন্ন ছোট ছোট বাহকের মাধ্যমে পৌছে যায় নড়াইল, লোহাগড়া, ফরিদপুর, টেকেরহাট, ভাঙ্গা, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, ঢাকার চকবাজার ও নবাবপুরে।

এমনকি মোবাইল ফোনে চুক্তির পর সুন্দরবন, এসএ পরিবহন, আফজাল, রেইনবো, সোনারগাঁ ট্রান্সপোর্টেও দেয়া হয় মালামাল বুকিং। রাস্তায় প্রশাসনিক ঝামেলা এড়াতে এসব মালের কার্টুনে ভুয়া লেবেল ও স্টিকার সাটানো হয়।

প্রসঙ্গতঃ চলতি বছরে ফেব্রুয়ারি ও মার্চ মাসে বড় বাজারে র‌্যাব ৬ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জামিরুল এন্টারপ্রাইজের কালু ও মা এন্টারপ্রাইজ এর তন্ময়কে বিপুল অংকের ভারতীয় কসমেটিকসহ আটক করে।

এই অভিযানে অঞ্জন সাহা, নুর ইসলাম, সরদার, মিন্টু, সাকিব, সাত্তার পালিয়ে গিয়েছিল। এদের নামে এখনো মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নিষিদ্ধ কসমেটিক্স এবংপটকাবাজির বিষয়ে তারা খোঁজখবর নেবেন।

অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে। খোঁজ খবর নিয়ে নিষিদ্ধ ভারতীয় পন্য ও পটকাবাজির ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.