Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্গা পূজা উপলক্ষে যশোরে প্রস্তুতি সভা

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বলয়ের কোন প্রকার কমতি হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা হবে। বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে।

তবে প্রতিটি ঘটনা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কোন গুজবের প্রশ্রয় দেয়া হবে না। ফেসবুক বা অনলাইনে ফালতু গুজবে কেউ কান দেবেন না। বাস্তবতাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান।

রোবববার বিকেলে জেলা প্রশাসকের কালেক্টরেট সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ, শার্শা উপজেলা শাখা সভাপতি বদ্যনাথ দাস ও চৌগাছা উপজেলা শাখা সভাপতি বলয় চন্দ্র পাল প্রমুখ।

জেলায় এবার ৬৫৬ জায়গায় শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৫৫, কেশবপুর উপজেলায় ৯২, মণিরামপুর উপজেলায় ৯৩, চৌগাছা উপজেলায় ৩৮, ঝিকরগাছা উপজেলায় ৪৮, বাঘারপাড়া উপজেলায় ৮২, শার্শা উপজেলায় ২৮ ও অভায়নগর উপজেলায় ১২০স্থানে পূজা হবে।
##

প্রস্তুতি সভা যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.