পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনকালীন বক্তব্যের রেশ টেনে বলেছেন,” আমরা দুর্নীতি করবো না, আর কাউকে দুর্নীতি করতেও দেব না” তিনি শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রীসভা গঠনের কথা জানিয়ে তিনি আরো বলেন, আমরা নির্বাচনী এলাকায় কোথাও বৈষম্য করতে দেবনা, দু’ উপজেলার দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে জানিয়ে দিয়েছি আপনাদের আন্তরিকতা ও জবাবদিহিতামূলক ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি শিক্ষক নেতৃবৃন্দকে অনুরোধ করেন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও সভাপতি নির্বাচনে কোন দল বিবেচনা না করে সমাজের ভালো মানুষকে নির্বাচন করুন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, সুপেয় পানি, টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, ফায়ার সার্ভিস নির্মাণের পরিকল্পনা কথা তুলে ধরে তিনি এগুলি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
শিক্ষক সমিতির নেতা ও প্রধান শিক্ষক এমএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সহকারী ও প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শামসুর রহমান, দীপক কুমার সরকার, বাবর আলী গোলদার, সুব্রত কুমার দাশ, শেখ আ. সালাম, খায়রুল ইসলাম, সাধু চরন বিশ্বাস, উদয় কৃষ্ণ মন্ডল, মোস্তাক আহমেদ, মাখল লাল, দেবু মন্ডল, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আমিনুর রহমান, পরমানন্দ সরকার, সুব্রত কুমার সানা, কনিকা মন্ডল, অনুজ কুমার রায়, সমরেশ ঢালীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিরা।
