Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল দেড় বিঘা জমির সরিষা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে খোরশেদ আলম নামে এক কৃষকের দেড় বিঘা জমির সরিষা পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক খোরশেদ আলম ওই এলাকার বাসিন্দা। আগুনে অন্তত ১০ মণ সরিষা পুড়ে ছাই হয়েছে। কে বা কারা কৃষকের এত বড় ক্ষতি করেছেন সেটা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তুপে আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সাথে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ তাপ অনুভব করে উত্তর দিকে তাকিয়ে দেখি মাঠের মধ্যে আগুন জ্বলছে। দৌঁড়ে মোড়ের সবাই এগিয়ে যেয়ে দেখি খোরশেদ আলমের সরিষার স্তূপ পুড়ছে। তখন কয়েকজন এগিয়ে গিয়ে ৪-৫ কাঠা জমির ফসল রক্ষা করতে পেরেছেন। বাকি ফসল আমাদের সামনে পুড়ে ছাই হয়েছে।

খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, চার দিন ধরে ২০ জন শ্রমিক নিয়ে দেড় বিঘা জমির পাকা সরিষা তুলে মাঠে স্তুপ করে রেখেছি। রোববার সকালে সরিষা ঝাড়ার কথা ছিল। তার আগেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল।
নুরজাহান বেগম বলেন, মাঠে আরও অনেকের সরিষা স্তুপ করা আছে। কারও কোন ক্ষতি হল না। আমাদের কোন শত্রু নেই। ধারণা হচ্ছে, মাঠে নেশা করতে এসে কেউ শত্রুতা করে সরিষার স্তুপে আগুন দিয়েছে।

স্থানীয়রা বলছেন, দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করা হয়েছে। ফলন খুব ভাল হয়েছে। আগুন লেগে অন্তত ১০ মণ সরিষা পুড়ে গেছে।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আগুনে পুড়ল সরিষা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.