দেবহাটা সংবাদদাতা
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় অবৈধভাবে বালু কাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মনিরুল ওই এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।
শিরোনাম:
- যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
- দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
- যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
- ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
- যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
- যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
- যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন