Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২০, ২০২৫

দেবে গেছে বাঘারপাড়া-খাজুরা-কালিগঞ্জ সড়ক

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
দেবে গেছে বাঘারপাড়া-খাজুরা-কালিগঞ্জ সড়ক
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া ভায়া খাজুরা-কালিগঞ্জ সড়কের অনেক স্থান দেবে গেছে। দেখা দিয়েছে ছোট-বড় অসংখ্য ফাটল। সৃষ্টি হয়েছে গর্ত। দূর থেকে সড়কটি সমতল মনে করে চালকেরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেবে যাওয়া জায়গায় আসলে বিপাকে পড়ছেন।

জানা যায়, প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ৩০ জুন সড়কটি ‘প্রশস্ত ও মজবুতকরণ’ কাজ শেষ হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, যশোর জেলার মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় বাঘারপাড়া উপজেলার জহুরপুর থেকে বাঘারপাড়া পর্যন্ত কালিগঞ্জ-খাজুরা-রায়পুর সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণসহ ওভারলে কাজ করা হয়। সড়কটির দৈর্ঘ্য ১৯ কিলোমিটার ৩৬৩ মিটার এবং প্রশস্ত ৫ দশমিক ৫ মিটার। ৪৭ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬৩৩ টাকা ব্যয়ে যশোরের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিরিয়ারিং লিমিটেড, মইনউদ্দিন (বাঁশি) সড়কটির কাজ করেন। ২০১৯ সালের ২৭ মে শুরু হয়ে ২০২০ সালের ৩০ জুন সড়কটির কাজ শেষ হয়।

সরেজমিন দেখা গেছে, সড়কের অন্তত ১৫-২০ জায়গায় বিশেষ করে মাঝিয়ালি যাত্রী ছাউনির পাশে, জহুরপুর বাজারের আগে বাঁশতলায়, খদ্দবনগ্রাম রায়পুর মাঠ, ভাতুড়িয়া মোড়, শালবরাট নুর আলীর বাড়ির পাশে, কালীমন্দিরের পাশে এবং বিল জলেশ্বরে ঢোকার জায়গায় সড়ক সবচেয়ে বেশি দেবে গেছে।

এ বিষয় কথা হয় চারটি গ্রামের অন্তত ৮ জনের সাথে। তারা অভিযোগ করেন, এলাকার বেশিরভাগ মাটি বেলে। ইটভাটার ট্রাক এবং বালুবাহী ড্রামট্রাকের ওভারলোডের কারণে সড়কটি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে এ সড়ক দিয়েই অসংখ্যা ভারি ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলে ঝুঁঁকি কয়েকগুন বেড়ে গেছে।

জহুরপুর গ্রামের মিজানুর রহমান বলেন, সড়কের অবস্থা ভালো না। সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। ভারি যান চলাচলে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে সড়কটির অন্তত ২০ জায়গা দেবে গেছে। অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে।

শালবরাট গ্রামের রিপন দেবনাথ বলেন, সড়কের মাঝে অনেক জায়গা দেবে গেছে। দেবে যাওয়া জায়গায় যানবাহন চলাচলের সময় বিকট শব্দের সৃষ্টি হয়। এতে সড়কের পাশে ঘরবাড়ি কেঁপে উঠে। ফেটে যাচ্ছে সড়কের পাশের ঘরবাড়িও।

সড়ক ও জনপথ অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। সড়কের ক্ষতিগ্রস্থ জায়গাগুলো দ্রুত ঠিক করে দেয়া হবে।

খাজুরা-কালিগঞ্জ সড়ক বাঘারপাড়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.