দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বমিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা দেশের সর্বমিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
তিনি আরো জানান, গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে বাতাসের আর্দ্রতা অনেক বেশি আছে। ক্রমশ কমতে থাকবে তাপমাত্রাও।
শিরোনাম:
- ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
- যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
- ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
- চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
- বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
- যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
