Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১১, ২০২৫

দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১১, ২০২৫
Facebook Twitter WhatsApp
দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশিদের স্বার্থকে প্রাধান্য দেবে এমন কাউকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।

যাদের হাতে দেশ নিরপাদ থাকবে এবং দেশ ও জনগণের স্বার্থ অক্ষুণ্ন থাকবে। তাদের হাতেই দেশ পরিচালনা দায়িত্ব দিতে হবে। যাতে করে দেশের সীমান্ত সুরক্ষা থাকে এবং বিদেশি কোন শক্তি আমাদের উপর ছড়ি ঘোরাতে না পারে।

বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের সাবেক ৩ (বর্তমান ৭,৮, ৯) ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বসন্তের কোকিলের মতো অনেকেই জনগণের সামনে হাজির হয়েছে। এই বসন্তের কোকিলদের জনগণ ভালোভাবে চেনে।

বিগত দিনে কোন সংকটে জনগণ তাদেরকে পাশে পায়নি। কিন্তু বিগত সময়ে সকল সংকটে জনগণের পাশে কারা ছিল সেটি তারা ভালো করেই জানে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায় না।

তিনি বলেন, বিএনপি নারীদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করেছিল। নারী সমাজের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল বিএনপির হাত ধরে।

নারী সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন, কচুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রাজিয়া বেগম এবং পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভিন শেলী। সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।

ক্ষমতা জলাঞ্জলিদানকারী দেশে নার্গিস বেগম স্বার্থ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.