নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ চার বছর পর আগামীকাল থেকে শুরু হচ্ছে যশোর দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই লিগে ১০টি ক্লাব খেলবে দুইটি গ্রুপে ভাগ হয়ে। সর্বশেষ ২০১৯ সালে মাঠে গড়ায় লিগের খেলা।
দুই গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে দুই মাঠে। ‘ক’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাঘারপাড়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। ‘খ’ গ্রুপের ম্যাচ হবে বেনাপোলের বল ফিল্ডে। বেনাপোলের এ মাঠে আজ তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল লিগের উদ্বোধন করবেন। এরপরে ময়দানি লড়াইয়ে নেমে পড়বে শেকড় যশোর ও ভোরের পাখি ক্রীড়া সংগঠন।
‘ক’ গ্রুপে খেলবে, বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি, ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ, সৃষ্টি যশোর, মান্নান ইসহাক ট্রাস্ট একাদশ, উপশহর ব্রাদার্স ইউনিয়ন। ‘খ’ গ্রুপে শেকড় যশোর, সতীঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি, তির্যক যশোর, রিতু স্মৃতি সংসদ ও ভোরের পাখি ক্রীড়া সংগঠন। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে লিগের সেমিফাইনালে।
শিরোনাম:
- তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
- ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
- যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
- এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
- সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
- যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
- শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
