Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্মের নামে অধর্ম করলে সমাজ ক্ষমা করে না : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, যারা ধর্মের নামে সমাজে বিভেদ বা ফ্যাসাদ সৃষ্টি করে, তাদের সমাজ কখনো ক্ষমা করে না। তিনি আরও বলেন, ‘সবার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে বড় ধর্ম।’

শুক্রবার বিকেলে যশোরের টাউন হল ময়দানে সনাতন ধর্ম সংঘ আয়োজিত ঢাকী প্রতিযোগিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, ‘যার যা ধর্ম আছে, আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে দিতে চাই। একইভাবে যার যে সংস্কৃতি আছে, আমরা সেটির সঠিক মূল্যায়ন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সামনে শারদীয় দুর্গাপূজা এটা আপনাদের উৎসব, আপনাদের পূজা। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পূজাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের আমরা কঠোরভাবে সতর্ক করছি। কোথাও কোনো বিশৃঙ্খলার তথ্য বা আশঙ্কা থাকলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।’

এদিন শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি ঢাকের দল অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ঢাক ও উলুধ্বনি দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর আগমনী সংগীতের সঙ্গে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।

যশোর সনাতন ধর্ম সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, কবি ও সাংবাদিক অধ্যাপক মসিউল আযম, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুণ্ড, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলোক কুমার ঘোষ এবং জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি দে।

অধর্ম জেলা প্রশাসক ধর্ম সমাজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.