Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (WCL) সিজন ৩-এ যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’’
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্ষণ মামলায় কারাগারে সভাপতি : পদ স্থগিত

বেনাপোল পৌর কৃষকদল
banglarbhoreBy banglarbhoreজুন ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত জসিম উদ্দীন বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের বাসিন্দা।

এদিকে ধর্ষণ মামলায় জসিম কারাগারে যাওয়ায় তার পদ স্থগিত করেছে কৃষকদল। আজ মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা ওই ভুক্তভোগী নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জসিমের সঙ্গে ভুক্তভোগী নারীর পাঁচ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেম ও বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলের ডায়মন্ড হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও শহরের হোটেল শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি।

পরবর্তীতে জসিম জানান, তিনি বিয়ে করবেন না এবং টালবাহানা শুরু করেন। গত ২৩ এপ্রিল তিনি শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যান। এমনকি তার ক্ষমতা সম্পর্কে কোন ধারণা নেই বলেও উল্লেখ করেন। ‘সে বলে আমি ফোন করলে তোর কোন অস্তিত্ব থাকবে না।’ ওই নারী জানান, তারপরও আমি জসিমকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে রাজি হয়নি শুধু টালবাহানা করছে। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা করেন।

এ ব্যাপারে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন বলেন, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিস্কার করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (WCL) সিজন ৩-এ যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’’

মার্চ ২৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.