Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচারণ : ২ ছাত্রদল নেতাকে শোকজ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও জনসম্মুখে বিরুদ্ধাচরণের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকজ হওয়া নেতারা হলেন- ঝিকরগাছা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা কর্মকান্ড করছেন। যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজ।

এমতাবস্থায় সাংগঠনিক পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছে, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নী। দলীয় মনোনয়ন পেয়েই একবার ঝিকরগাছা আরেকবার চৌগাছার প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের পক্ষে ভোট চাইতে ছুটে বেড়াচ্ছেন মুন্নী। তবে আসনে প্রার্থী পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করছেন মনোনয়নপ্রত্যাশী অন্যরা। মনোনয়নপ্রত্যাশীদের সাথে বিভিন্ন জায়গায় যোগদান করে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও জনসম্মুখে বিরুদ্ধাচরণ করছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব।

ঝিকরগাছা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘শোকজের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে; সেটা দেখেছি। সাংগঠনিকভাবে কোন পত্র পাইনি। সংগঠন করি, সাংগঠনিকভাবে শোকজের জবাব দিবো।’ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, ‘শোকজের বিষয়ে আমাদের সঙ্গে এখনো কেন্দ্রীয় কমিটি কিছু বলেনি। একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেটি সঠিক কিনা; দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

ছাত্রদল ধানের শীষ নেতা প্রার্থী শোকজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.