বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলা এলাকায় ধান বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে বাবা ও ছেলে আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৫ মে) সকালে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা হানিফা (৪০) ও তার ছেলে সাহাবী (২০)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে একই গ্রামের সাকিব (২৪) নামে এক যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে সাকিব ধারালো চাকু দিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় হানিফা ও সাহাবীর পেটের ডান পাশে গুরুতর কাটা জখম হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
