বাংলার ভোর প্রতিবেদক
ঈদ যাত্রায় সড়কে শৃঙ্খলা যশোরে যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি পরিবহণকে জরিমানা করা হয়।
সোমবার যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যাত্রীদের কাছ থেকে যথাযথ ভাড়া আদায়, গাড়ির কাগজপত্র হালনাগাদ রাখাসহ অন্যান্য বিষয়ে গাড়ির কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় তিনটি পরিবহনকে সতের হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও সোহাইব হাসান আকন্দ। প্রসিকিউশনে ছিলেন বিআরটিএ’র ইনস্পেক্টর তারিক হাসান।
