বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার বলাডাঙ্গা এলাকায় গভীর রাতে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মাথায় আঘাত ও পিঠে ছুরিকাঘাতে আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম সোহাগ (৩০)। তিনি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের নুরু শেখের ছেলে।

জানা যায়, গত শনিবার (২৪ মে) রাত ১১টার দিকে সোহাগ বাড়ি থেকে বাইরে বের হন।

এ সময় অভিযোগ রয়েছে, সন্ন্যাসী দিঘী এলাকার মিরাজ (৩০), বলাডাঙ্গা এলাকার তামিম (২২) এবং আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সোহাগের মাথায় আঘাত করে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Share.
Exit mobile version