Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে অবৈধ ইট ভাটার রমরমা ব্যবসা

banglarbhoreBy banglarbhoreFebruary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরসহ কালিয়া নড়াগাতী ও লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা। নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৬৪টি ইট ভাটা থাকলেও নামমাত্র লাইসেন্স আছে ৫টি। তাও আবার পরিবেশ দূষণে প্রতিকারে নেই কোন ব্যাবস্থা।
জেলার বিভিন্ন ইট ভাটা ঘুরে দেখা যায় বেশিরভাগ ইট ভাটা গড়ে উঠেছে জন ও ঘনবসতিপূর্ণ এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার খুব কাছেই। শুধু তাই নয়, সরকারি নীতিমালা উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ব্যবহার করা হচ্ছে ব্যারেল চিমনি ও কাঁচা জ¦ালানি কাঠ।
নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের এমনটা তথ্যের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম কালিয়া উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে পাটকেলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০টির মধ্যে ৯টি অনুমোদনহীন অবৈধ ইট ভাটা ভেঙে দেন এবং ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এসব ইট ভাটার মালিক ও ম্যানেজাররা সাংবাদিকদের বলেন, যে সকল আইনি ব্যাখ্যায় আমাদের ইট ভাটা ভেঙে ফেলে জরিমানা আদায় করা হয়েছে তাতে করে জেলায় একটি ইট ভাটাও বৈধ নয়।
এ বিষয়ে জয়নগর এআরবি ব্রিকসের মালিক রুবেল ও তাসলিমের কাছে জানতে চাইলে বলেন, আমাদের এ সকল ভাটা মালিক সমিতির সভাপতি তাসিন ব্রিকসের মালিক সোহেল। তিনিই ইট ভাটা থেকে টাকা পয়সা আদায় করে সাংবাদিক, পুলিশ, জেলা পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর মেন্টেন করে এসব ভাটা পরিচালনা করেন।
এ বিষয়ে ১৩ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মোহাম্মদ আব্দুল মালেক মিয়ার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, জেলায় মোট ছোট বড়, ঝিকঝাঁকসহ মধ্যে ৫টি ভাটার লাইসেন্স আছে, ২২টা ভাটার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। অন্যদে কোন কাগজপত্র বা ছাড়পত্র নাই। তিনি আরও বলেন, জেলার একমাত্র এ অফিসে আমরা মাত্র দু’ জন কর্মরত। জনবল সংকটের কারণে আমরা এসব অবৈধ ইট ভাটায় সঠিক ভাবে অভিযান পরিচালনা করতে পারছি না।
এদিকে, ইটভাটা থেকে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করে উপপরিচালক আব্দুল মালেক মিয়া বলেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, আমি বা আমার অফিসের কোন লোক ইট ভাটা থেকে কোন অর্থ লেনদেন করেছেন জানলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.