নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার উত্তর পঙ্কবিলা গ্রাম থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলে কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মফিজ মিয়া (৬৫) ও আশিকুর মোল্যা (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামের মফিজ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি মফিজ মিয়ার নিকট থেকে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এর আগেও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গ্রেফতার মফিজ মিয়া মাদক সংরক্ষণ ও তার ছেলে সরবরাহের সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিরোনাম:
- ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
- শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
- ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
- যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
- যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
- বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
- পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম

