Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৩, ২০২৪

নড়াইলে জমি নিয়ে বিরোধ : ভাইপোর হাতে চাচা নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইপোর দায়ের কোপে পিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন চরদিঘলিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান মোল্লা (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, জমিজমা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে ওলিয়ার রহমান মোল্লার বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার ওপর আক্রমণ করে। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে প্রতিপক্ষের অন্তত ২০ জন জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ ঘটনার পর থেকে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যাসহ অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। অভিযুক্ত রবিউল মোল্লা ও রিয়াদ মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তারা পলাতক।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.