Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলায় দুজন গুরুতর জখম হয়েছেন। এলাকায় কর্তৃত্ব বজায় রাখতে স্থানীয় পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল হোসেন ধলার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

এলাকাবাসী জানায়, বুড়িখালী গ্রামে এত দিন আওয়ামী লীগ নেতা ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন ধলার আধিপত্য বজায় ছিল। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা মান্নু, মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করলে উভয় পক্ষে উত্তেজনা শুরু হয়।

বৃহস্পতিবার রাতে ধলা মেম্বারের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। তাতে আমিনুর গাজী (৪৬) নামের একজন গুলিবিদ্ধ হন এবং ট্যাটাবিদ্ধ হয়ে আহত হন হেকমত গাজী (৪৭)। তাদের দুজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আমিনুর গাজী বলেন, ‘বিএনপি কার্যালয় উদ্বোধন করার পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় ধলা মেম্বার ও তার লোকজন।’

এ ব্যাপারে ইউপি সদস্য জামাল হোসেন ধলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন বলেন, বুড়িখালীর পরিবেশ এখন শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.