Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে হাতকড়া পরা আসামি ছিনতাইয়ের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
নড়াইলে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছে তার লোকজন।

২৩ নভেম্বর সন্ধ্যার পর সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বিল্লালসহ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় বিল্লাল শেখকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ আদেশ দেন আদালত। এ ছাড়া তিনি চারটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি বিল্লালকে গোবরা বাজার থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। অভিযোগ রয়েছে এ সময় স্থানীয় নিউটন শেখের নেতৃত্বে আসামির ছেলে জুয়েল শেখ, ভাইয়ের ছেলে শাকিল শেখ ও আত্মীয় রাজীব মোল্যাসহ শতাধিক লোক মোটরসাইকেলে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়।

অভিযোগ অস্বীকার করে নিউটন শেখ বলেন, স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার করছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত পলাতক আসামি বা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.