বাংলার ভোর প্রতিবেদক
যশোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মসজিদে আঘাত করে। এ সময় সুকদেব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকদেব যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস চেঙ্গুটিয়া বাবলাতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারায়। বাসটি এ সময় মহাসড়কের পাশে একটি মসজিদে আঘাত করে। এ সময় মসজিদের সামনে থাকা মোটরসাইকেল আরোহী সুকদেব নিহত হন। এছাড়া বাসের ১০ যাত্রী আহত হন।
ওসি জানান, স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস, মোটরসাইকেল হেফাজতে নেয়।
##
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !