Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিরাপত্তাহীনতায় ঝিনাইদহে আ.লীগ নেতার জিডি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিবেদক
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান জোয়ার্দারের গাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেছেন। এ নিয়ে তিনি বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে মশিয়ার রহমান জোয়ার্দার উল্লেখ করেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালীতলা বাজারে সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে সাতব্রিজ বাজার এলাকায় পৌঁছালে তার মোটরগাড়ি লক্ষ্য করে হরিশপুর গ্রামের রুবেল হোসেন, মধু মন্ডল, সোহেল আজাদ, শামীম ও শমসের মন্ডলের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল লোহার রড ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করতে আসে। এরপর তারা গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাংচুর করে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালে তাদের উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে যায়। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম। ঘটনার পর থেকেই তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তাই তিনি নিরাপত্তা ও জানমালের ক্ষতি এড়াতে হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি জিডি করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় তিনি জেলা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এবং দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগও করেছেন।
এ তথ্য নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা মশিয়ার জোয়ার্দার একটা সাধারন ডায়েরী করেছেন। আমরা তার নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.