Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচন নিয়ে তালবাহানা মানা হবে না : অমিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি আমরা কৃতজ্ঞ। বছরের পর বছর জেলখাটা, গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ঋণ শোধ হওয়ার নয়। সর্বশেষ অকুতোভয় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।

শনিবার বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি এই মাহফিরের আয়োজন করে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রক্তদানকারী হাজারো মানুষের আকাক্সক্ষা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র, মতপ্রকাশেন স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। এই ক্ষেত্রে কোনো তালবাহানা মেনে নেয়া হবে না।

ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। আলোচনায় অংশ নেন দলের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। উপস্থিত ছিলেন, দলের জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।

অনুষ্ঠান পরিচালনা করেন বাঘারপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

অনিন্দ্য ইসলাম অমিত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.