সাতক্ষীরা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কলারোয়ার পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে ধানের শীষ প্রতীকের উপজেলা বিএনপির আয়োজনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী সমার্থকের মিছিল ও স্লোগানে পরিপূর্ণ হয়ে যায়।
জনসভায় কলারোয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু’ বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমি সার্বিক উন্নয়নসহ হিন্দু খ্রিস্টান, আওয়ামী লীগ, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা দিবো। কলারোয়ার অবহেলিত জনপদের গুরুত্বপূর্ণ যানজট নিরাসনে বাইপাস সড়ক করবো এবং স্কুল কলেজ মাদরাসা রাস্তাঘাট নির্মাণ করে একটি মডেল কলারোয়া উপহার দিবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা পারভিন বকুল, সাতক্ষীরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহবায়ক ও সাবেক মেয়র আখতারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন মজুমদার।
কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া যুব দলের সভাপতি এম এ হাকিম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন, কৃষক দলের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রদলের সভাপতি শাহজালাল সাজুসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

