Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নৌকার বিজয় ঠেকাতে একটি চক্র ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : স্বপন ভট্টাচার্য্য

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে একাট্টা হয়েছেন। তারা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় দেখতে চায়। আজকে মণিরামপুরের নৌকা পাগল মানুষ বিভিন্ন স্থানে নৌকাকে বিজয়ী করতে গণসংযোগ ও গণমিছিল করছে। তবে আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় ঠেকাতে একটি চক্র ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছে। সকল নেতাকর্মীদের সোচ্চার হয়ে তাদের এ অপতৎপরতা রুখে দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও এ আসনটি উপহার দিতে হবে।
গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের মশ্মিমনগর বাজার মোড়, চাপাতলা, কাঁঠালতলা, চাকলাঘাট, পারখাজুরা বাজার, বেলতলা, নলতা ঘাটসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভায় বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী স্বপন বট্টাচার্য্য। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের উন্নয়ন ও অসমাপ্ত কাজ শেষ করতে আপনারা সকলে আবারও নৌকায় ভোট দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছে। যেটার এখন পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এ সময় নৌকা মার্কার প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইকবাল হাসান শাহিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, সাধারণ সম্পাদক শিহাব প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.