Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নৌকার ভোট করায় ঝিকরগাছায় নারী ইউপি সদস্যকে মারপিট

banglarbhoreBy banglarbhoreJanuary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় একজন ইউপি সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত তানিয়া সুলতানা গঙ্গানন্দপুর ইউনিয়নের ১, ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তিনি অভিযোগ করেন, ভোটের দিন স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুর সাথে দত্তপাড়া স্কুল কেন্দ্রে উত্তপ্ত কথা কাটাকাটি হয় তার। সেই ঘটনার জেরে শনিবার সকালে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হান্নান হোসেন, মান্নান হোসেন এবং পিয়ার হোসেন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাঁশ ও কোদাল দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাঁটুর নিচে কেটে গেছে। এছাড়া তার মাথা ও কোমরের নিচে আঘাত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভোটে হারার পর থেকেই ট্রাক মার্কার নেতারা বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের মারামারি করার উস্কানি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। অথচ নবনির্বাচিত সংসদ সদস্য কোনরূপ সহিংসতা না করতে মাইকিং করে নির্দেশ দিয়েছেন।
আহত ইউপি সদস্যের ছেলে শাকিল হোসেন জানান, তার মা নিজেদের ক্ষেত ট্রাক্টর দিয়ে চাষের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় তার উপর অতর্কিত হামলা করা হয়। বিষয়টা থানা পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে লিখিত অভিযোগ করা হবে।
এদিকে ঘটনা জানার পরেই ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ইউপি সদস্যকে দেখতে যান নবনির্বাচিত সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনা শোনার পরই তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বাড়িতে গিয়ে খোঁজা হয়েছে। তারা সকলেই পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.