Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৫

পরিচয় মিলেছে ঝিনাইদহে নিহত ৩ চরমপন্থীর

জাসদ গণবাহিনীর দায় স্বীকার
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তার দুই সঙ্গীসহ খুনের ঘটনায় বাকি দুজনের পরিচয় মিলেছে। এদিকে ওই হত্যার দায় স্বীকার করে হোয়াটসঅ্যাপ বার্তা দেয়া হয়েছে গণমাধ্যমকর্মীদের কাছে।

নিহতরা হলেন- হানিফের শ্যালক শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে লিটন এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যুক্ত ছিলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নিহতদের স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে দুইটি মোটরসাইকেল ও নিহতদের ব্যবহৃত হেলমেট পড়ে ছিল।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে এই এলাকায় তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তারা এগিয়ে গিয়ে দেখতে পান তিনজনের মৃতদেহ পড়ে আছে। পাশে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল পড়ে আছে। যার নম্বর চুয়াডাঙ্গা ল ১২-০১২৩।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হানিফ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় তার ফাঁসি আদেশ হয়। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনা সরকারের সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ ক্ষমা নিয়ে এলাকায় ফিরে আসেন হানিফ এবং মৎস্যজীবী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি নিযুক্ত হন। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। আওয়ামী সরকারের পতনের পর হানিফ আরও একটি রাজনৈতিক দলের ব্যানারে ফিরে আসার চেষ্টা করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, শুক্রবার দিবাগত রাতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কীভাবে মারা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে হত্যার দায় স্বীকার করে ‘জাসদ গণবাহিনীর কালু’ পরিচয় দিয়ে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয় ‘এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুন্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রাখা আছে। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেয়া হলো অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালু জাসদ গণবাহিনী।’

চরমপন্থী নিহত ঝিনাইদহ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.