Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘পরিবার থেকে প্রবীণদের সম্মান করার শিক্ষা দিতে হবে’

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘মর্যাদাপূর্ণ বাক্য : বিশ^ব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।

যশোর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পরিবার থেকে প্রবীণদের সম্মান করার শিক্ষা নবীনদের দিতে হবে। রাষ্ট্রের কাজে প্রবীণদের মেধা কাজে লাগানো প্রয়োজন। আমি যতদিন আছি যে কোন প্রয়োজনে প্রবীণরা আসলে সহযোগিতা করা হবে। আজ যারা প্রবীণদের অসম্মান করবে, এক সময় তারাও অসম্মানিত হবে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য আখতারুজ্জামান।

এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.