Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোরবানির মাংস বিতরণ ও মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব : সংঘর্ষে আহত ৬
  • বেনাপোল সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ
  • জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ
  • বেলতলা বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে জয়তীর মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৮, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জয়তী সোসাইটি।
তারুণ্যের উৎসব ২০২৫ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহিত নানা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটির যশোরের আয়োজনে শহরের রেলস্টেশন এলাকায় পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়। কর্মসূচিতে জয়তী সোসাইটির সকল কর্মী, কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে ও পলিথিন ও প্লাস্টিকের মাধ্যমে পরিবেশের উপর এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এবং ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেয়ার জন্য সবাইকে পলিথিনের ব্যবহার বন্ধে এগিয়ে আসার আহবান জানান।
জয়তী সোসাইটির সাধারণ পরিষদ সদস্য নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়তী সোসাইটির ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খালেক, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, শাহানাজ পারভীন রুপা, রহিমা খাতুন, কমিউনিটি সংগঠক তনিমা খাতুন দিনা, ইয়াসমিন আক্তার। এছাড়া রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. আসিফসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়তী সোসাইটির সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম লালটু। সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।-প্রেস বিজ্ঞপ্তি

জয়তী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোরবানির মাংস বিতরণ ও মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব : সংঘর্ষে আহত ৬

জুন ১, ২০২৬

বেনাপোল সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

জুন ১, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রি বিতরণ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.