Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় করুণাময়ীর ৩৫তম শহীদ দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা
“শহীদ করুণাময়ীর পথেই লড়বো, বাণিজ্যিক চিংড়ি চাষ বন্ধ করো ও কৃষি বাঁচাও এসব দাবিতে “নিজেরা করির” সমন্বয়কারী খুশি কবির বলেছেন, আমরা শোষণের বিরুদ্ধে দাঁড়াবো ও প্রতিবাদ করবো ও মানুষের জন্য জয় একদিন আনবোই।
শুক্রবার সকালে খুলনার পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের হরিণখোলায় করুণাময়ী সরদারের ৩৫তম শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমরা ৭১’র মুক্তিযোদ্ধা ও শহীদদের সাথে যেমন বেঈমানী করতে পারি না, তেমনি ৯০ এর দক্ষিণাঞ্চলে লবণপানির চিংড়ি চাষ বিরোধী আন্দোলনে শহীদ করুনাময়ী ও আহতদের সাথেও কোন বেঈমানী করব না। খুশি কবির আরো বলেন, দিন পাল্টায়, যুগ পাল্টায়, সেটার সাথে সাথে শোষণের পদ্ধতিও পাল্টায়। কিন্তু আমরা শোষনোর বিরুদ্ধে দাঁড়াবো ও প্রতিহত করব, প্রতিবাদ ও লড়াই করব। এভাবেই আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম, দেশের মাটি ও মানুষের জন্য জয় একদিন আনবোই, আনবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
উর্মিলা সরদারের সভাপতিত্বে ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, আবু সাঈদ গাজী, ইতিকা মন্ডল, দিতি বৈরাগী, লতা মন্ডল, রাহেলা ও শেখ কবির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নিজেরা করির কেন্দ্রীয় টিম সদস্য রেজানুর রহহমান, খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মোহন, ইউপি সদস্য পলাশ কান্তি রায়, বদিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আলোচনা সভা শেষে নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, খুলনাঞ্চলে লবণপানির চিংড়ি চাষ বিরোধী আন্দোলনের একপর্যায়ে ১৯৯০ সালের ৭ নভেম্বর দেলুটির ২২ নং পোল্ডারের হরিণখোলায় প্রভাবশালী ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসের ভাড়াটে সন্ত্রাসীর গুলিতে করুণাময়ী সরদার ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরো অনেকেই।

সেই থেকে “নিজেরা করি “ও ভূমিহীন সংগঠন এ দিনটি পালন করে আসছে।

করুণাময়ী খুশি কবির নিজেরা করি পাইকগাছা পালিত প্রতিবাদ শহীদ দিবস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.