Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় শ্বশুরের করা হত্যা চেষ্টা মামলায় সব আসামির জামিন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
এ আই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় বড় শ্বশুরের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আপন ছোট ভাইয়ের জামাতাসহ সব আসামি আদালত থেকে জামিন পেয়েছেন।

সর্বশেষ ৩ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান মামলার ১ নং আসামি রকি মাখাল (২৭), জুয়েল মাখাল (২৮) ও আগস্টিন মাখাল (৪৫)। এপর আগে একই আদালত থেকে জামিন পায় রিংকু বৈরাগী (২৫), রনি মাখাল (২৫), গিটটু সরকার সম্রাট (২৫) ও রানা সরকার (৩০)। এরা সকলেই পৌরসভার বাতিখালী খ্রিষ্টান পল্লীর বাসিন্দা।

আসামি পক্ষের আইনজীবী শেখ বারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পৌরসভার খ্রিষ্টান পল্লীতে আপন দু’ ভাই রনজিৎ (মিকায়েল) মাখালের সাথে তার আপন ছোট ভাই রবীন মাখালের ভিটেবাড়ীর জমি নিয়ে বিরোধের জেরে গত ১৮ অক্টোবর উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে ছোট ভাই রবীনের শ্বশুর আগস্টিন সরকারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে গত ২ নভেম্বর ভোরে থানার অদুরে শিবসা নদীর চরে কাঁদায় মুখ বাঁধা অবস্থায় রনজিৎ মাখালের ছেলে রিপন মাখালকে (৩৮) পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে রিপনের বাবা বাদী হয়ে গত ৬ নভেম্বর ছোট ভাই রবীনের জামাতা রকি মাখাল, তার শ্বশুর আগস্টিন সরকারসহ ৭ ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা থানায় হত্যা চেষ্টা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনজুর রহমান জানান, দ্রুত এ মামলার রহস্য উন্মোচন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আসামি জামিন পাইকগাছা মামলা শ্বশুর হত্যা চেষ্টা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.