Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের
  • ‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি
  • এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৬, ২০২৬

‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘পান্তা খেয়ে ঢাকায় যাই; রাতে বাড়ি ফিরতে চাই’ এই স্লোগানে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

সোমবার দুপুর ১টায় যশোর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় যশোর থেকে প্রভাতি আন্তঃনগর ট্রেন চালুর দাবি করেন বক্তারা।

এছাড়া আরো ৫ দফা দাবি জানানো হয়।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক কাওছার আলী।

তিনি বলেন, যশোর থেকে ভোরে ঢাকায় যাতায়তের জন্য আন্তঃনগর ট্রেন চালু হলে যশোরবাসী সকালে রাজধানীতে গিয়ে আবার রাতেই যশোর ফিরতে পারবেন। কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেও যৌক্তিক কোন দাবি পূরণ হয়নি। তাই আন্দোলনের ধারাবাহিকতায় আজ রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে, সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা রেলের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বেনাপোল/দর্শনা–যশোর–ঢাকা রুটে অবিলম্বে একটি ‘প্রভাতী’ আন্তঃনগর ট্রেনসহ মোট ৩টি নতুন ট্রেন চালু করা। সাধারণ ও নিম্নআয়ের যাত্রীদের সুবিধার্থে সব আন্তঃনগর ট্রেনে পর্যাপ্ত সাধারণ বগি (কোচ) যুক্ত করা। রেলের সক্ষমতা বাড়াতে দর্শনা–খুলনা এবং বেনাপোল–যশোর রুটে দ্রুত ডাবল রেললাইন নির্মাণ করা। সীমান্ত এলাকা থেকে যশোর হয়ে ঢাকাগামী নিয়মিত কমিউটার ট্রেন চালু করা। সিঙ্গিয়া রেল স্টেশনে অবিলম্বে ‘ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল’ (আইসিটি) চালু করাসহ গণপরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেল ব্যবস্থার উন্নয়নে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি তুলে ধরেন।

সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সাল থেকে তারা স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভের মতো শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। আজকের এই অবস্থান কর্মসূচির পরও যদি অবিলম্বে দাবি পূরণ করা না হয়, তবে আগামীতে রেল অবরোধসহ আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিল্লুর রহমান ভিটু, হাসিনুর রহমান, অ্যাড. আমিনুর রহমান হিরু, সায়দা বানু শিল্পী প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের

এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.