Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পিকনিকের দাওয়াত খেতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেতার সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
পিকনিকের দাওয়াত খেতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নেতা-কর্মীরা। ভাংচুর হয়েছে পিকনিকের হাড়ি-কড়াই-চেয়ার ও মোটরসাইকেল। ওই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কোটচাঁদপুরের তালসার গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা লিপন মালিতা। উপস্থিত ছিলেন,উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য বকুল মল্লিক,উপজেলা ছাত্র দলের সদস্য হাবিবুর রহমান।
এ সময় লিখিতি বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার রাতে কোটচাঁদপুরের তালিনা গ্রামের বিএনপি সমর্থক কুতুব আলী মাস্টারের বাড়িতে পিকনিকের দাওয়াত ছিল। ওই দাওয়াত খেতে পঞ্চাশটি মোটরসাইকেল যোগে শতাধিক নেতা-কর্মীরা সেখানে যায়।
এ সময় পিকনিকের রান্না চলছিল। হঠাৎ তালিনা গ্রামের সড়ক দিয়ে হৈচৈ করতে করতে কুশনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তফা সাঈদ ও বিএনপি নেতা শিক্ষক আতিয়ার রহমানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন ছুটে আসেন। এরপর তাদের হাতে থাকা দা, লাছি দিয়ে এলোপাতাড়ি ভাংচুর করেন পিকনিকের হাড়ি-কড়াই, নেতা- কর্মীদের মটর সাইকেল। মারপিট করেন নেতা-কর্মীদেরও। এ অবস্থা দেখে আমরা ওই রাতে প্রাণ ভয়ে ঘটস্থলে সব কিছু ফেলে রেখে চলে আসি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে যাওয়ায় আমরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।
এ দিকে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক (এএসআই) সমির কুমার। তিনি বলেন, ওই গ্রামে একটি পক্ষ পিকনিকের আয়োজন হয়েছিল। এ সময় গ্রামের আরেকটি পক্ষ হৈচৈ করতে করতে এসে তাদের পিকনিক বন্ধ করে দেন। ভাংচুর করেন পিকনিকের হাড়ি -কড়াই। তবে ওখানে কোন মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেনি। এ ছাড়া এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগও করেনি বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোস্তফা সাঈদ বলেন, মূলত পিকনিকের খাওয়া নিয়ে গোলযোগ। তারা ওই গ্রামের বিএনপির কোন নেতা-কর্মীদের দাওয়াত দেননি। এতে করে ক্ষুব্ধ হন ওই গ্রামের নেতা-কর্মীরা। তারই বহিঃ প্রকাশ ওই ঘটনা। তবে ওখানে কোন মারধর বা মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেনি। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন বলেও দাবি করেন তিনি।

পিকনিক বিএনপি নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.