Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পেট্রাপোল ইমিগ্রেশনে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে চিকিৎসা শেষে ফেরার পথে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে হোসেন শেখ (৬৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সড়কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। নিহত হোসেন শেখ খুলনার দৌলতপুর থানার পারমাণিকপাড়া গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্র জানায়, কিছুদিন আগে হোসেন শেখ চিকিৎসার জন্য শ্যালিকাকে নিয়ে ভারতে যান। চিকিৎসা শেষে গতকাল সকালে দেশে ফেরার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ভারত ফেরত রহিমা বেগম নামের এক যাত্রী জানান, পেট্রাপোল ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে ছিলাম। ১৫-২০ জনের পেছনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এক সময় মানুষের গাদাগাদির মধ্যে তিনি পড়ে যান। পরে শুনেছি তার মৃত্যু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পেট্রাপোল ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানা হয়েছে। ময়না তদন্ত শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আশ্বস্ত করেছেন।

ইমিগ্রেশন ওসি চিকিৎসা চেকপোস্ট পেট্রাপোল বাংলাদেশি বেনাপোল ভারত মৃত্যু যাত্রী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.