সাতক্ষীরা সংবাদদাতা:
ধান চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক পেস্টিসাইড মাটি, পানি, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পেস্টিসাইড ব্যবহার না করেই ধান চাষের কৌশল সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার সেনেরগাতীতে মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ ধান চাষের সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে কীটতত্ত্ব বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ড. শেখ শামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিমিটের সিনিয়র কনসালটেন্ট ড. সৈয়দ নূরুল আলম, কীটতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. নজমুল বারী, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মামুনুর রহমান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সমন্বিত বালাই ব্যবস্থাপনার নানা কৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
শিরোনাম:
- যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
- যশোরে আশুরা উপলক্ষে শোক র্যালি ও তাজিয়া মিছিল
- যশোরে মাদকবিরোধী দিবস পালিত
- জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
- যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর
- মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি সংবর্ধনা
- যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

