Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বঞ্চিতদের অসহযোগিতা ও দলীয় গ্রুপিংয়ে যশোরে ‘ভূমিধস’ বিএনপির!
  • নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ
  • পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ
  • নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন
  • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর
  • যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বেনাপোলে যুবদলের প্রস্তুতি সভা

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি যুব অঙ্গ সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর দু’মাসের মাথায় ২৭ অক্টোবর প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী যুবদল। বর্তমানে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে আছেন সভাপতি-আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক পদে আছেন নুরুল ইসলাম নয়ন। ২৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনাপোলে যুবদলের প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা, ঐক্য, প্রগতি’র শ্লোগান নিয়ে বুধবার বিকেল ৩ টায় যশোর জেলার শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল কর্তৃক আয়োজিত বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর বিয়েবাড়িতে শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবদলের প্রস্তুতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আর পরনির্ভরশীল হবে না আওয়ামী লীগের শাসন বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের ইশতেহার ২০২৩ সালের জুলাই মাসে ঘোষণা করা হয়। এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে হলে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই, তারেক রহমানের কোনো বিকল্প নেই। বিএনপিই পারবে এ দেশকে এগিয়ে নিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, “ইনশাআল্লাহ”। তিনি আশা প্রকাশ করে বলেন,শার্শা উপজেলা যুবদল অতিতে যেমন ভাবে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে নিজেদের ঐক্য ধরে রেখে দলের জন্য সাফল্য এনেছিল, আগামী ২৭ অক্টোবর যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ সফল করার লক্ষ্যে প্রস্তুতী সভায় উপস্থিত সকল নেতা-কর্মীর প্রতি উদাত্ব আহবান জানান।

শত-সহস্র নেতা-কর্মীর উপস্থিতিতে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি-আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা’র সাবেক সাংসদ-মফিকুল হাসান তৃপ্তি, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক-আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম।

এ ছাড়াও অংশ নেন-শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব-সবুজ খান, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব-ইশতিয়াক আহম্মেদ শাওন সহ শার্শা উপজেলা ১১ টি ইউনিয়ন ও বেনাপোল পৌর বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভা শেষে যুবদলের একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সভাস্থল পৌর বিয়েবাড়ি থেকে শুরু হয়ে বেনাপোল বাজারস্থ দুর্গাপুর মোড়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে বেনাপোল পৌর যুবদল আহবায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।

প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি সভা বিএনপি বেনাপোল যুবদল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বঞ্চিতদের অসহযোগিতা ও দলীয় গ্রুপিংয়ে যশোরে ‘ভূমিধস’ বিএনপির!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.