Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে মাগুরা শহরে বইছে উৎসবের হাওয়া। বসন্তের প্রথম দিন আর ভালোবাসার বিশেষ এই আয়োজন একসঙ্গে পড়ায় ফুলের বাজারে দেখা গেছে উপচে পড়া ভিড়।

শনিবার সকাল থেকেই শহরের চৌধুরীর মোড়সহ বিভিন্ন সড়কের পাশে স্থায়ী ও অস্থায়ী ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধাসহ নানা রঙের ফুল ও বাহারি তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ এবং হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা ছিল বেশি।

তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়েও অনেকে ফুল কিনতে বের হয়েছেন। বসন্তের রঙে রঙিন পোশাকে সেজে প্রিয়জনের জন্য ফুল বেছে নিতে দেখা গেছে অনেককে। কেউ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউবা প্রিয় মানুষকে চমকে দিতে ব্যস্ত।

ফুল বিক্রেতারা জানান, দুই আয়োজন একসঙ্গে হওয়ায় বিক্রি কয়েক গুণ বেড়েছে। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মান ও আকারভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

কিছু ক্রেতা বলেন, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতেই হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় দাম সহনীয় রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সোহেল জানান, আগের মতো পহেলা ফাল্গুন উদযাপন এখন ততটা জাঁকজমকপূর্ণ না হলেও ভালোবাসা দিবসের কারণে বিকেলে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

সব মিলিয়ে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরার ফুলের বাজারে তৈরি হয়েছে প্রাণবন্ত উৎসবের আবহ। দামের বিষয়ে মতভেদ থাকলেও বেচাকেনায় রয়েছে চাঙা ভাব, আর বসন্তের আগমনে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ভালোবাসার রঙ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.