Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল এই সফরকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ২৭ তারিখে প্রধানমন্ত্রী আসবেন, তার আগেই সব প্রস্তুতি শেষ করতে হবে। আমরা যশোরকে সম্পূর্ণ গুছিয়ে নিতে চাই।

সফরের গুরুত্ব বিবেচনা করে জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন যে, আগামী ২০ এপ্রিলের মধ্যে দাপ্তরিক সকল কাজ সম্পন্ন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যশোর সফরকালে যশোর মেডিকেল কলেজ এবং শার্শার উলসীতে ‘জিয়া খাল’ খনন কাজের উদ্বোধন করবেন। যশোর সেনানিবাস থেকে শার্শা, এরপর সার্কিট হাউজ হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পর্যন্ত প্রধানমন্ত্রীর যাতায়াতের প্রতিটি রুট পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরকে যানজটমুক্ত করতে হবে।

জ্বালানি তেলের সংকট ও শৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসক সবচেয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, জ্বালানি তেলের বিষয়ে মূল চ্যালেঞ্জ হলো মোটরসাইকেল। তারা তেল নিয়ে আড্ডাবাজি করছে, যা কাম্য নয়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।

সভায় জানানো হয়, যাদের মোটরসাইকেলে ৩ লিটার তেল থাকবে, তাদের নতুন করে তেল দেয়া হবে না। কাগজপত্রহীন কোনো যানবাহনকে পাম্প থেকে তেল দেয়া যাবে না। প্রত্যায়ন ছাড়া কোনো তেল দেওয়া যাবে না উল্লেখ করে তিনি জানান, প্রশাসনের নজরদারি ছাড়া কোনো পাম্প জ্বালানি সরবরাহ করতে পারবে না। এলপিজি গ্যাসের দাম ১৭৫০ থেকে ১৮০০ টাকার মধ্যে রাখার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, এর বাইরে দাম রাখা হলে আমরা সরাসরি আইন প্রয়োগ করব।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে ‘সবচেয়ে বড় ইস্যু’ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, এসএসএফ-এর সাথে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে। বিশেষ করে শার্শা সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও ভোজ্য তেলের মজুদদারদের বিরুদ্ধে আগামী ১ থেকে ২ দিনের মধ্যে র‌্যাবের সহযোগিতায় চিরুনি অভিযান শুরু হবে বলে সভায় ঘোষণা করা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সভায় জানান, এসএসএফ-এর সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। বিশেষ করে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত যশোর সদর, ঝিকরগাছা ও শার্শা এলাকায় কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ২৭ তারিখ প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রুটগুলোতে সম্পূর্ণ তেল সরবরাহ বন্ধ থাকবে এবং রাস্তার পাশে কোনো পার্কিং করা যাবে না।

এদিকে, অপরাধ চিত্রে দেখা গেছে ফেব্রুয়ারি মাসের তুলনায় জেলায় ধর্ষণ নারী নির্যাতন, অপহরণ, চুরি ও মামলা বেড়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.