বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাদিয়াটোলা পশ্চিম পাড়ার প্রবাসী মেহের আলী হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
ঘন্টাব্যাপি মানববন্ধন থেকে জানানো হয়, মেহের আলী স্থানীয় ইউনিয়ন বিএনপির সংক্রিয় কর্মী ছিলেন। ১৪ বছর আগে তিনি কাজের সন্ধানে কুয়েত যান। বিভিন্ন সময় দেশে ফিরলে আওয়ামী লীগ নেতারা তার কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে। সর্বশেষ তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিজয় মিছিলে অংশ নেন তিনি। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগ নেতারা। এরপর ৯ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে হত্যা করা হয় মেহের আলীকে। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলেও আজ পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয়নি। তাই ন্যায় বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধনে।
শিরোনাম:
- ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
- শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
- ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
- শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
- ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
- যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
- ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
- ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা