Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
  • যশোরে নানা আচারে দোলযাত্রা উদযাপিত
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা ও সন্তানদের শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে সরকার

যশোরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা ও সাংবাদিকের সন্তানদের শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন। সভায় যশোর, কুষ্টিয়া, মেহেরপুর ও মাগুরা জেলার ৩০ জন অস্বচ্ছল সাংবাদিকের হাতে ২১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে এই চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণের আগে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব তাঁর কর্মক্ষেত্রের আর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানের বিষয়ে তিনি বলেন, চাকরি জীবনের শেষ দিকে সাংবাদিকেরা অসহায় হয়ে পড়েন। প্রায় খালি হাতে বেকার অবস্থায় কর্মক্ষেত্র থেকে বিদায় করে দেয়া হয়। তখন চিকিৎসা ও ওষুধ কেনার টাকা থাকে না। এজন্যে প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা চালুর বিষয়ে প্রস্তাব দিলে তথ্য উপদেষ্টা সেটা অনুমোদন করেছেন। এখন নীতিমালা প্রণয়নে কাজ চলছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম, যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নূর ইসলাম, বেনজির খান, তৌহিদ জামান প্রমুখ।
সভায় জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিকের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

যশোরে শিশু ধর্ষণের অভিযোগ

মার্চ ৩, ২০২৬

চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.