মণিরামপুর (যশোর) প্রতিনিধি
আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন যশোর-৫ মণিরামপুর সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান সাদাব। গতকাল ঢাকায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন পত্র বৈধ হওয়ার তথ্য নিশ্চিত করে হুমায়ূন সুলতান সাদাব বলেন, যশোরে যাচাই-বাচাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল হয়। পরে প্রধান নির্বাচন কমিশনে আপিল করা হয়। তৃতীয় দিনের আপিল শুনানি শেষে নির্বাচন করার বৈধতা ফিরে পেয়েছি।
গত ৩ ডিসেম্বর রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক আবরাউল হাছান মজুমদার যাচাই-বাচাই করে তার মনোনয়নপত্র বাতিল করেন। সেই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া নথিতে এক শতাংশ ভোটারের সইতে গড়রমিল ধরা পড়ে।
উল্লেখ্য, হুমায়ূন সুলতান সাদাব কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য। পাশাপাশি আইন পেশার সঙ্গে জড়িত। তিনি যশোর-৫ মণিরামপুর আসনের তিন বারের সংসদ সদস্য প্রয়াত এ্যাড. খান টিপু সুলাতানের পুত্র।
শিরোনাম:
- যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
- শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
- সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
- যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
- ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
- শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
- ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
