Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি জাহিদ-সম্পাদক তৌহিদ পুর্ননির্বাচিত

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রেস ক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান পুননির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৬ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটি তথ্যমতে, সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টুকুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারাজী আহমেদ সাঈদ পেয়েছেন ২২ ভোট। সহসভাপতি দুটি পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ভোট ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ ৩৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এসএম তৌহিদুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আহসান কবীর পেয়েছেন ৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান রিপন ৩৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি তহীদ মনি ৩৭ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৮ ভোট।

কার্যনির্বাহী সদস্য ৬টি পদে বিজয়ীরা হলেন, শহিদ জয় ৬১ ভোট, হাবিবুর রহমান মিলন ৫৫ ভোট, সফিক সায়ীদ ৫২ ভোট, সাইফুর রহমান সাইফ ৪৯ ভোট, শিকদার খালিদ ৪৬ ভোট, আব্দুল ওয়াহাব মুকুল ৪৫ ভোট। এ পদে পরাজিতরা হলেন, এহসান উদ দৌলা মিথুন ৪৪ ভোট ও মোকাদ্দেছুর রহমান রকি ৩৯ ভোট। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন যুগ্ম সম্পাদক এসএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।

এদিকে, ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে সকাল থেকে সাংবাদিকদের মিলমেলায় ক্লাব চত্বরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ক্লাবের সদস্য ছাড়াও ভোট উৎসব পরিদর্শন করেন পুলিশের শীর্ষ কর্মকর্তা, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। দিনভর খাওয়া দাওয়া আড্ডায় অন্যরুপ নেয় ক্লাব চত্বর।

প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল গেল বছরের ৩০ নভেম্বর। কিন্তু প্রেসক্লাবের ভোটাধিকারের বিষয়ে সাবেক একজন সদস্য আদালতে চ্যালেঞ্জ করলে নির্বাচনটি ভোটের ১৪ ঘন্টা আগে ভোটগ্রহণ স্থগিত করেন বিচারক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.