Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩০, ২০২৬

মুহূর্তে হাজারো মানুষের গণমিছিলে পরিণত অমিতের প্রচারণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
মুহূর্তে হাজারো মানুষের গণমিছিলে পরিণত অমিতের প্রচারণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রেিবদক
যশোর-৩ আসনের নির্বাচনী মাঠে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণায় গণজোয়ার দেখা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা বাজার থেকে মাত্র ১০ জন কর্মী-সমর্থক নিয়ে তিনি গণসংযোগ শুরু করলেও, সময়ের সাথে সাথে তা বিশাল গণমিছিলে রূপ নেয়।

অনিন্দ্য ইসলাম অমিত উপশহর ইউনিয়নের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান তিনি। পথে পথে নানা বয়সের নারী-পুরুষ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিতে থাকেন। উপশহরের প্রধান ব্লকগুলো অতিক্রম করার সময় মিছিলের আকার কয়েকগুণ বেড়ে যায়। এলাকাবাসী জানান, প্রার্থীর আগমনের খবর পেয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে এসে মিছিলে শামিল হন।

গণসংযোগকালে অমিত সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং মুরুব্বিদের কাছে দোয়া ও তরুণদের কাছে ভোট প্রার্থনা করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেখহাটি এলাকার রিকসা চালক নুরু মিয়া, মালেক, তবিসহ কয়েকজন জানান, ‘অমিতের বাবা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মতো জনপ্রিয়। অল্পবয়সেই বাবার মতো কেন্দ্রীয় নেতা হয়েছে। তার বাবা যেহেতু সুযোগ পেয়ে যশোরের নানা উন্নয়ন করেছে; সেও সুযোগ পেলে যশোরকে উন্নতি করবে। সবাইমিলে অমিতরে বিপুল ভোটে পাশ করাবে যশোরবাসী।’ এই আসনে জামায়াতের আব্দুল কাদের, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির রাশেদ খান, জাতীয় পার্টির খবির গাজীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.