Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফুলচাষিদের সাথে ঝিকরগাছার নবাগত ইউএনওর মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিনিধি
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এবং থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া মতবিনিময় সভা করেছেন। গতকাল ফুলকানন পানিসারায় বাংলাদেশে-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড এই সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, এ অঞ্চল ফুলের রাজধানী এটাতে আত্মতৃপ্তি থাকলে হবে না। এই অঞ্চলকে ফুলের জন্য দ্বিতীয় নেদারল্যান্ড হিসেবে তৈরি করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দরকার তা পর্যায়ক্রমে দেওয়ার উদ্যোগ নেয়া হবে।
থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, চাষিদের ফুল বিক্রির টাকা যেন কোন মধ্যসত্ত্বভোগীর পকেটে না যায়, সে ব্যবস্থা করা হবে। কেউ প্রভাব খাটিয়ে বা গায়ের জোরে ফুলচাষি ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করতে পারবেন না।
সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমদ, সমিতির উপদেষ্টা ও প্রথম ফুলচাষি শের আলী সরদার, মীর বাবরজান বরুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.