Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেনসিডিল চুরির অপরাধে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ফেনসিডিল চুরির অভিযোগকে কেন্দ্র করে হাসান আলী (২৭) নামে এক যুবককে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই মাদক কারবারির বিরুদ্ধে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের চিহ্নিত দুই মাদক কারবারি মনির ও বিদ্যুতের পাঁচ পাতা ফেনসিডিল চুরি করে হাসান। কয়েকদিন পর এ ঘটনা ফাঁস হলে অভিযুক্তরা হাসানকে শনিবার বেলা ১১ টারদিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে প্রকাশ্যে বেধড়ক মারধর করে। নির্যাতনের একপর্যায়ে হাসান বাধ্য হয়ে দুই পাতা ফেনসিডিল ও নগদ ১৭ হাজার টাকা ফেরত দেয়। তবে মাদক কারবারিরা অবশিষ্ট তিন পাতা ফেনসিডিল ফেরত ও ৯০ হাজার টাকা দাবি করে। আর টাকা না দিলে হাসানের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার হুমকি দেয়।

মাদক কারবারি মনির দাবি করেন, ‘হাসান একজন চোর। সে বিভিন্ন জায়গায় চুরি করে। আমরা ভালো মানুষ। খোঁজ নিলেই সব বের হবে।’ তবে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রশ্নে তিনি কোনো জবাব দেননি। অপর অভিযুক্ত বিদ্যুতের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক বাসিন্দা জানান, মনির ও বিদ্যুত দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবার চালিয়ে আসছে। তারা প্রভাবশালী হওয়ায় এতদিন আইনের বাইরে রয়েছে। এমনকি প্রকাশ্যে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের মত ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে। এলাকায় তীব্র ক্ষোভের জন্ম হয়েছে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আশরাফুল হক তেতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জঘন্য অপরাধ। মাদক কারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার বিষয়ে আগে আমার কোন কিছু জানা  ছিল না। কিছুক্ষণ আগে এ ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ঘটনার পর থেকে নতুনপাড়া গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে।

অপরাধে চুরি নির্যাতন ফেনসিডিল যুবক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.